About Me

header ads

কবে থেকে খেলা যাবে ফৌজি?

পাবজির বদলে আসছে ভারতীয় গেম ফৌজি। কিন্তু কবে? পাবজির নেশায় বুঁদ তরুণ প্রজন্মের তো মাথায় হাত। দিনের অধিকাংশ সময় যাঁরা বন্দুক কেনাবেচা ও যুদ্ধ ক্ষেত্রে সদা ব্যস্ত থাকত, তাদের কথা ভেবেই শীঘ্রই নতুন গেম আসতে চলেছে। nCore কোম্পানি এই গেমটি তৈরি করছে। সংস্থার সিইও বিশাল গোন্ডাল ঘোষণা করেন অ্যাকশন গেম – FAU-G।  যার পূর্ণাঙ্গ নাম Fearless And United: Guards। বিশাল জানিয়েছেন,  FAU-G,  PUBG গেমের সঙ্গে প্রতিদন্ধীতা করতে আসছে না।

অক্টোবর মাসেই আসেছে FAU-G, মে-জুন মাস থেকে এই গেমটি তৈরির কাজ শুরু করেছে সংস্থা।
গোন্ডাল আরও দু’জন এনকো গেমসের সহ-প্রতিষ্ঠাতা দয়ানাদী এমজি এবং গনেশ হেগদে খুব শীঘ্রই মুক্তি দেওয়ার জন্য তিনটি গেমের কাজ করছেন। একটি হ’ল একটি শুটিং গেম, যাকে এফএইউ-জি বলা হচ্ছে, দ্বিতীয়টি একটি ক্রিকেট গেম এবং তৃতীয়টি একটি গানের খেলা।গোন্ডাল নিশ্চিত করেছেন, FAU-G, অক্টোবরের শেষদিকে মুক্তি পাবে। আইপিএল শুরুর সময় যখন ক্রিকেটের গেম এবং এই মাসের শেষের দিকে সঙ্গীত গেমটি প্রকাশ পাবে।


 

Post a Comment

0 Comments